দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে চলমান নিয়োগ কার্যক্রম স্থগিত করে উচ্চ আদালতের দেওয়া রায়ের পর দ্রুত নিয়োগ সম্পন্ন করার দাবিতে মানববন্ধন করেছেন খনির থার্ড পার্টির শ্রমিকরা।
মানববন্ধনে শ্রমিকরা বলেন, দীর্ঘদিন ধরে তারা বড়পুকুরিয়া কয়লা খনিতে থার্ড পার্টির মাধ্যমে শ্রমিক হিসেবে কাজ করে আসছেন। চলমান নিয়োগ কার্যক্রম স্থগিত থাকায় তাদের চাকরি ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। উচ্চ আদালতের রায়ের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার দাবি জানান তারা।
আন্দোলনকারী নেতা তোফায়ের আহমেদ বলেন, উচ্চ আদালতের রায় উপেক্ষা করে টাকার বিনিময়ে দেওয়া নিয়োগ আগামী ১০ দিনের মধ্যে বাতিল করা না হলে নতুন কর্মসূচি ঘোষণা করে দাবি আদায়ের আন্দোলন আরও জোরদার করা হবে।
মানববন্ধন থেকে থার্ড পার্টির শ্রমিকরা নিজেদের চাকরি ও কর্মসংস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।
এমএস/